Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
www.channeljaintanews24.com
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ | ১০:১৪ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

উৎমা ছড়ায় খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর অভিযান, জব্দ ৯৪ হাজার ঘনফুটের বেশি পাথর

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ | ১০:১৪ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:

সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার উৎমা ছড়া পাথর কোয়ারি এলাকায় অবৈধভাবে উত্তোলিত পাথরের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। সোমবার (১৩ জুলাই ২০২৬) পরিচালিত এ অভিযানে অবৈধভাবে উত্তোলিত ৯৪ হাজার ৩৯০ ঘনফুট পাথর জব্দ করা হয়।


অভিযান পরিচালনা করেন খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান। এ সময় খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর (বিএমডি) প্রসিকিউশন টিম, উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এবং পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।


অভিযানে জব্দ করা পাথর স্থানীয় দুইজন ইউপি সদস্যের (মেম্বার) জিম্মায় সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জব্দকৃত পাথর বিধি মোতাবেক উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।


রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের সুরক্ষা, অবৈধ পাথর উত্তোলন রোধ এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

ছবি
www.channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১৪.০৭.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
www.channeljaintanews24.com