Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
www.channeljaintanews24.com
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ | ০৭:৫৩ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

বীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

WP Import
🕒 সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ | ০৭:৫৩ পূর্বাহ্ন

রনজিৎ সরকার রাজ বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জে সোমবার (১৩ অক্টোবর) সকালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। সকাল ১১টায় উপজেলা প্রশাসন, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ও ইএসডিও থ্রাইভ প্রকল্পের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবিব সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর আহমেদ।

 

দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল—“প্রতিটি জীবনের মূল্য দাও, দুর্যোগে প্রাণহানি রোধ কর”। অনুষ্ঠানে বক্তারা দুর্যোগ ঝুঁকি হ্রাস, জনসচেতনতা বৃদ্ধি ও প্রস্তুতির গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষার্থী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

বীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
www.channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১৩.১০.২০২৫
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
www.channeljaintanews24.com