Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক www.channeljaintanews24.com ক্যাটাগরি রাজনীতি রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার আর নেই

১৪ জুলাই ২০২৬ • ০৩:৪৬ পূর্বাহ্ন

সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।


রোববার (১২ জুলাই) ভোর ৪টা ১৯ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


বিএনপি নেতা ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম বিষয়টি নিশ্চিত করেছেন।

 বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, যেসব বিষয়ে আলোচনা হলো

ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ১৯৩১ সালের ১ ডিসেম্বর পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার নয়াবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন।


তিনি অষ্টম জাতীয় সংসদে স্পিকার হিসেবে দায়িত্বে ছিলেন। এছাড়া ২০০২ সালে কিছু সময়ের জন্য অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্বও পালন করেন।


রাজনৈতিক জীবনে তিনি দীর্ঘ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং দেশের সংসদীয় গণতন্ত্র ও আইন প্রণয়ন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

বিজ্ঞাপন www.channeljaintanews24.com