Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
১৪ জুলাই ২০২৬ · ১০:৪৮ পূর্বাহ্ন

সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পদে পদায়ন পেলেন ড. মোহাম্মদ হুমায়ুন রশীদ চৌধুরী

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

সিলেট সরকারি মহিলা কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে পদায়ন পেয়েছেন কলেজটির বর্তমান উপাধ্যক্ষ ড. মোহাম্মদ হুমায়ুন রশীদ চৌধুরী।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ পদায়নের আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, ড. মোহাম্মদ হুমায়ুন রশীদ চৌধুরী (পরিচিতি নং-১২৬৬৭), যিনি বর্তমানে সিলেট সরকারি মহিলা কলেজে উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন, তাঁকে একই কলেজের অধ্যক্ষ পদে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, আদেশে বর্ণিত কর্মকর্তারা আগামী ১৬ জুলাই তারিখের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন। অন্যথায় ওই দিন অপরাহ্নে তাঁদের তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য করা হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সরকারি পিডিএস (PDS) সিস্টেমে লগইন করে অবমুক্তি ও যোগদানের প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

জনস্বার্থে রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ হেলাল চৌধুরী স্বাক্ষর করেন।

© চ্যানেল জৈন্তা নিউজ
www.channeljaintanews24.com