logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ০৯ জুলাই ২০২৬ ১২:১০ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

ছাতকে লেগুনা-সিএনজির মুখোমুখি সংঘর্ষে আহত ৫

চ্যানেল জৈন্তা নিউজ ০৯ জুলাই ২০২৬ ১২:১০ পূর্বাহ্ন সুনামগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ০৯ জুলাই ২০২৬ ১২:১০ পূর্বাহ্ন
ছাতকে লেগুনা-সিএনজির মুখোমুখি সংঘর্ষে আহত ৫

ছাতক প্রতিনিধি:


সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ছাতক উপজেলার জাতুয়া এলাকায় লেগুনা ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন যাত্রী আহত হয়েছেন।


রবিবার (৫ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।


পুলিশ সূত্রে জানা যায়, সুনামগঞ্জগামী লেগুনা (নিবন্ধন নম্বর: সিলেট-ছ-১১-২০৫৭) এবং সিলেটগামী একটি নম্বরবিহীন যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে উভয় যানবাহনের পাঁচজন যাত্রী গুরুতর আহত হন।


খবর পেয়ে জয়কলস হাইওয়ে থানার ইনচার্জ মো. মোতালেব হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করেন। পরে তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।


আহতদের মধ্যে যাদের পরিচয় পাওয়া গেছে তারা হলেন—মোছা. হালিমা আক্তার (৪০), স্বামী রুহুল আমিন; গুলের বিবি, স্বামী আব্দুল হানিফ। তাদের বাড়ি ছাতক উপজেলার চেচান গ্রামে। এছাড়া আহত সিএনজিচালিত অটোরিকশার চালক ইসলাম উদ্দিনের বাড়ি কাঞ্চনপুর গ্রামে।


দুর্ঘটনার পর লেগুনা ও সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করে জয়কলস হাইওয়ে থানার হেফাজতে নেওয়া হয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://www.channeljaintanews24.com/top-news/16356
Page of